অসাধারণ একটা খবর ।

2018-04-24 22:14 GMT+06:00 sajibur rahman <[email protected]>:

> দারুণ খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দেশের জিনিসের মাঝে বাংলাদেশের
> আমসত্ত্ব দেখলাম। দারুণ লেগেছে ব্যাপারটা।
>
> 2018-04-24 22:08 GMT+06:00 Ankan Ghosh Dastider <
> [email protected]>:
>
>> সুধী,
>>
>> উইকিমিডিয়ানদের বার্ষিক মিলনমেলা *উইকিমিডিয়া সম্মেলন ২০১৮* সদ্য সমাপ্ত
>> হয়েছে। এবারে সম্মেলনে ৭৯টি দেশের ৩০০+ অংশগ্রহণকারী অংশ নেয়। উইকিমিডিয়া
>> বাংলাদেশ থেকে আমি ও নাহিদ সুলতান অংশ নিই এবং অন্তর্ভুক্তি কমিটি
>> (Affiliation Committee) থেকে তানভির মোর্শেদ অংশ নিয়েছেন এবারের সম্মেলনে।
>>
>> এবারের সম্মেলন ২০-২২ এপ্রিল অনুষ্ঠিত হয়, এবং তার আগে ১৮-১৯ এপ্রিল
>> প্রিকনফারেন্স: Learning Days অনুষ্ঠিত হয়।
>>
>> প্রিকনফারেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণকারীদেরকে
>> নানাবিধ বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারীদের নিজ অভিজ্ঞতার
>> আলোকেই ডিজাইন করা বেশকিছু সেশন ছিল, যেখানে আমরাই বিভিন্ন সমস্যা তুলে ধরে তা
>> সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করি।
>>
>> মূল সম্মেলনেও এ বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। তবে মূলত Movement Strategy,
>> Movement Partnership এবং Capacity Building & Learning - এ তিনটি ধাপে
>> সেশনগুলোর আয়োজন করা হয়। প্রয়োজন অনুযায়ী নানাবিধ সেশনে অংশ নিয়েছি আমি।
>>
>> মূল সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথেও বেশকিছু
>> বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে একত্রে কী ধরণের কাজ করা যেতে পারে বা
>> তাদের কাজ থেকে শিক্ষা নিয়ে আমরা পরবর্তীতে কীভাবে এগোতে পারি এ ব্যাপারে
>> আলোচনা হয়। এ ব্যাপারে আগামীতে কিছু প্রকল্প উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে
>> আয়োজন করতে পারব বলে আশা করছি।
>>
>> সম্মেলন বিষয়ে আরো বিস্তারিত উইকিমিডিয়া বাংলাদেশের দ্বিমাসিক সাময়িকী
>> *উইকিবার্তা*র পরবর্তী সংখ্যায় পাবেন। :)
>>
>> ধন্যবাদসহ,
>> অংকন ঘোষ দস্তিদার
>>
>> --
>> Community Director, Planning & Outreach || Wikimedia Bangladesh
>> Twitter: @Iagdastider <https://twitter.com/Iagdastider>
>>
>> _______________________________________________
>> Wikimedia-BD mailing list
>> [email protected]
>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>>
>>
>
> _______________________________________________
> Wikimedia-BD mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>
>
_______________________________________________
Wikimedia-BD mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to