দারুন! আমি ইতিমধ্যে তোমার ফেসবুক থেকে ছবি নিয়ে আমাদের টুইটার চ্যানেলে প্রকাশ করেছি..
-হাছিব On Thursday, 22 September 2016, Nahid Hossain <[email protected]> wrote: > > ছোট সোনামসজিদ ‘সুলতানি স্থাপত্যের রত্ন’ বলে আখ্যাত। কিন্তু এই সোনামসজিদ > এলাকাতেই আরো প্রায় ১০টির মতো স্থাপনা আছে যা মোঘল আমলের তৈরি। বিশেষ করে ১৪ > শতকের দিকে তৈরি বেশ কিছু মসজিদ আছে এই শিবগঞ্জ উপজেলা চাঁপাইনবাবগঞ্জ এ। > > কিন্তু সমস্যা হলো এসব স্থাপনার মধ্যে সোনামসজিদ এবং তোহাখানা কম্প্লেক্স এর > যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় খারাপ ভালো মিলে ইন্টারনেট এ অনেক ছবিই আছে এই ২ > স্থানের। কিন্তু খনিয়াদিঘী মসজিদ, ধনিয়াচক মসজিদ, দারাসবাড়ি মসজিদ এর মতো > দূর্গম এলাকার স্থাপনার ছবি ইন্টারনেট এ কিছু কিছু থাকলেও প্রফেশনালি সাবমিট > করার মতো কোয়ালিটি ছবি নাই বললেই চলে। > > গত ২০ সেপ্টেম্বর রাজশাহী ফটোগ্রাুফিক সোসাইটি এর সহযোগিতায় সারাদিনব্যপি এসব > স্থাপনার ছবি সংগ্রহ করতে একটা ফটোওয়াক এর আয়োজন করা হয়েছিলো। দূর্গম এলাকার > কথা বিবেচনা করে জনসংখ্যা সীমিত করা হয়েছিলো। ২জন প্রফেশনাল ফটোগ্রাফার এর > সাথে আমি সহ আরেকজন হেল্পিং হ্যান্ড হিসেবে গেছিলাম। > > সুফল ও এসেছে বেশ ভালো। ছবি তোলা আর ফটোগ্রাফি এর মধ্যে যে পার্থক্য আছে > সেদিন টের পেয়েছিলাম হাড়ে মাংসে। তার রেস এখন অবধি আছে কিছু। ১ হাঁটু পানিতে > নেমে ছবি তুলতে যাওয়ার অভিজ্ঞতা প্রথম হয়েছিলো সেদিন। > > ফটোওয়াক নিয়ে বিস্তারিত ব্লগ লিখবো একদিন। তবে ছবি তোলার কিছু ছবি এখনকার মতো > পাওয়া যাবে এই ঠিকানায় > <https://commons.wikimedia.org/wiki/Category:Wikipedia_Photowalk_Shibgonj,_September_2016>। > আর সব ছবিই উন্মুক্ত লাইসেন্স এর আওতায় আপলোড করবেন *ফরিদ আখতার পরাগ* আর *সরকার > কাইয়ুম* দুজনেই। > > *ফরিদ আখতার পরাগ *সম্পর্কে কিছু কথা বলেই শেষ করি। মঞ্জুর আলম বেগ স্যার এর > সরাসরি ছাত্র। মঞ্জুর আলম বেগ স্যার এর গড়া রাজশাহী ফটোগ্রাফি সোসাইটি এর > বর্তমান প্রেসিডেন্ট। তাঁর পাগলামো দেখলে তো আমার পরিশ্রম কিছুই মনে হয় না। গত > কয়দিন থেকে পিছে লেগেছিলাম উনার। এখন উনিও এ্যফেকটেড প্রায়। আমার জন্মের ও ৮ > বছর আগে থেকে ফটোগ্রাুফি এর কোর্স করান। > > সিরিয়াস ফটোগ্রাফাররা তো ইউজুয়ালি লাইসেন্স সচেতন হয়। প্রথমে একটু কষ্ট > হয়েছে লাইসেন্স এর ব্যাপার টা নিয়ে। এত কষ্ট করা ছবি ওপেন লাইসেন্স এ যাবে এটা > চাইছিলেন না। অবশ্য গত পরশু এর কষ্ দেখে একটু একটু আঁচ করতে পেরেছি তাঁরা > কেন সচেতন হন এত। এখন উনি নিজেই উনার ছাত্রদের বোঝান যে, ’ফটোগ্রাফার দের > দায়ীত্ব সাধারন মানুষের চেয়ে বেশি। উইকিপিডিয়া এর মাধ্যমে তোমাদের চোখে দেশকে > দেখাতে হবে।’ > -- Nurunnaby Chowdhury (Hasive) @nhasive • www.fb.com/NCHasive Sent from my iPhone 6 Plus device
_______________________________________________ Wikipedia-BN mailing list [email protected] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
