2011/5/30 Habib Kabir <[email protected]> > আজকে ফেজবুকে একটা লিংকে লিনাকস নিয়ে একটা লেখা পড়লাম।লেখাটা হল > http://www.sachalayatan.com/ovroniil/39184 সেখানে দেখলাম মাহবুব মোর্শেদ > নামে > একজন কমেন্ট করেছে যে লিনাকস নাকি কখনওই উন্ডোজের সমান হতে পারবেনা। সে নিজেও > নাকি > একসময় লিনাকস ফেন ছিল, এখন নাকি সে বুঝতে পেরেছে যে উন্ডোজের সাথে পাল্লা > দেবার > অবস্থা নাকি লিনাক্সের নাই। > > আপনাদের কি মনে হয়? সামনেও কি এই অবস্তা থাকবে? >
উইন্ডোজ কতদিন ধরে ডেভেলপ করা হচ্ছে আর লিনাক্স এর ডেভেলপমেন্ট কবে থেকে উইন্ডোজের মত জোরদারভাবে শুরু হয়েছে একটু খোজ নিন । দুটো অপারেটিং সিস্টেমের বয়সের ব্যবধান চিন্তা করুন । এবার চিন্তা করুন লিনাক্স কতটা দ্রুত অগ্রসর হয়েছে । সত্যি বলতে এই মুহূর্তে আমি উইন্ডোজকে এগিয়ে রাখব কারন লিনাক্সে এখনো সব হার্ডওয়্যার সাপোর্ট পাবেন না, এটা লিনাক্সের দোষ না, হার্ডওয়্যার ভেন্ডরদের গাফিলতি । আবার যে অপারেটিং সিস্টেমের মার্কেট শেয়ার কম সেটার পিছনে তারা সময়, শ্রম কম দিবে, ড্রাইভার ছাড়তে গড়িমসি করবে এটাও স্বাভাবিক । তবে লিনাক্স এগিয়ে যাচ্ছে, বেশ দ্রুত গতিতে । ভবিষ্যতের কথা উপরওয়ালাই ভাল জানেন, তবে আমি লিনাক্স নিয়ে আশাবাদী । > > আরেকটা প্রশ্ন ছিল সবার কাছে। আশা করি রাগ করবেননা। আপনারা যে লিনাকস বা > উবন্টু > নিয়ে খাটাখাটনি করছেন এতে আপনাদের লাভ কি? আপনারা কি কোন কোম্পানির কাছ থেকে > বেতন > বা সম্মানি পান? একবার লিনাক্সের একটা অনুষ্ঠানে ৬০-৭০ টাকায় একটা ডিভিডি > কিনেছিলাম। একটা ফ্রি জিনিসের ডিভিডি এতদামে বিক্রি করে যে আয় রোজগার হচ্ছে > সেটা কি > লিনাকস বা উবন্টু কম্পানিতে একটা ভাগ দিতে হয়? কম্পানিকে ভাগ দেবার পর > আপনাদের > কাছে থাকে কতটুকু? আপনারা এসব প্রচার করে আর কি কি ভাবে লাভবান হন? > এটার ভাগ কাউকে দিতে হয় না । আর সাধারণত এত চড়া দামে ডিভিডি বিক্রিও সমর্থনযোগ্য না । অনেকেই আছে যারা ফ্রি সিডি-ডিভিডি বিতরণ করেণ। ভবিষ্যতে এ ধরনের ডিভিডই টাকা দিয়ে না কিনে বিনিময় করুণ, এই অনুরোধ রইল । -- ***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com** * -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
