2011/5/30 Aniruddha Adhikary <[email protected]> > উবুন্টু বাংলাদেশ অফিসিয়াল কিছু নয়। এটা শুধুমাত্র একটা ইউজার গ্রুপ। >
আমি তো জানতাম এটা উবুন্টুর লোকাল টীম, অফিসিয়ালি স্বীকৃত । > > তবে, আপনার অবগতির জন্য জানাচ্ছি, এই শখের বশে বানানো প্রজেক্টে বিশ্বের ৯৫% > সুপার কম্পিউটার, গুগল, ফেসবুক এর ওয়েবসার্ভার, এন্ড্রয়েড স্মার্টফোন, ঢাকা > স্টক এক্সচেঞ্জ, NASDAQ ইত্যাদি প্রতিষ্ঠানের সার্ভার চলছে। > এখানে একটা কথা আছে, লিনাক্স এর কিন্তু কমার্সিয়াল ভার্সন আছে । বড় বড় কোম্পানিগুলো অনুদান দেয় । একেবারে যে সবাই নিজের খেয়ে লিনাক্সে অবদান রাখে এরকম না । ক্যানোনিকালে যারা কাজ করে তারা কি বেতন নেন না? > > লিনাক্সকে ভিত্তি করে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অনেকেই ডোনেশন দিচ্ছে। > প্রতিষ্ঠানগুলো লিনাক্সকে সাহায্য করছে। ওপেনসোর্স সফটওয়্যারের শক্তি আপনি > কল্পনা করতে পারবেন না। অভ্র এবং বিজয়ের পার্থক্যগুলো দেখুন তো। কোনটা বেশি > ফিচারসমৃদ্ধ? বিজয় না অভ্র? > অভ্র কিন্তু পুরোপুরি ওপেনসোর্স না, এর কন্ট্রিবিউটর ও কিন্তু অল্প কয়েকজন । তুলনাটা কি ঠিক হল? > > 2011/5/30 Habib Kabir <[email protected]> > > > অনেক ধন্যবাদ আলোচনায় অংশগ্রহন করার জন্য। > > > > আমি নিজে ফুলটাইম লিনাকস ব্যবহারকারী নই, মাঝেমাঝে মিন্ট ব্যবহার করি। > লিনাকস > > ব্যবহারের মূল সমস্যা হচ্ছে এমএস অফিস। আমাকে এমএস অফিস খুব ব্যবহার করতে > হয়, > > যা > > কিনা ওপেন অফিসে একেবারেই ফরম্যাট ভেংগে যায়। এক্সেলের অনেক ফর্ম কাজ > করেনা। > > এমনি > > অনেক সমস্যা। সেজন্য আমি মনে করি যে এটা এখনো উইন্ডোজের সমকখ্য হয়নি। > > হার্ডওয়্যার > > আর গেমের কথা তো বাদই দিলাম। ডটনেট ও কাজ করেনা। অনেক সমস্যা। > গেম গুলো উইন্ডোজের জন্য বানানো । কিভাবে কাজ করবে বলুন? ডট নেট ও শুধু মাইক্রোসফট উইন্ডজের জন্য । এদেরকে বলুন লিনাক্স সাপোর্ট দিতে । এটা লিনাক্সের ফল্ট না । একটি গেম বা সফটওয়্যার কোন প্লাটফর্ম সাপোর্ট করবে তা পুরোপুরি ডেভেলপারের হাতে থাকে এটা নিশ্চই বোঝেন । লিনাক্সের জন্য অনেক গেইম আছে । ডট নেট এর বিকল্প হিসেবে এর চাইতে ভাল জিনিস আছে । পাইথন ট্রাই করে দেখুন । > > > > আমি জানতে চাইছিলাম যে এত এত সমস্যার পরও আপনারা কি মনে করেন যে উবন্টু > লিনাকস > > একদিন উন্ডোজের সমান সমান হবে? সবস সমস্যার সমাধান হবে কি? লিনাকস সমাজ এসব > > সমস্যাকে কিভাবে দেখছে? তাদের কি এসব সমাধানে কোন কর্মপরিকল্পনা আছে? > এত বিশাল প্রশ্ন । হ্যা হবে, কেননা লিনাক্সে অনেক কিছু আছে যা উইন্ডোজে নাই । দুনিয়ার বড় বড় কোম্পানিগুলো লিনাক্সে সুইচ করছে । আজ যেমন আপনার অফিসের বা লেখাপড়ার কাজ উইন্ডোজ ছাড়া চলছে না, কাল এগুলো লিনাক্স ছাড়া চলবে না । > > > > আরেকটা ব্যাপার অর্থনৈতিক যোগান না থাকলে কোন প্রজেক্টে কেউ লেগে থাকেনা। > তাই > > শুধু > > শখের বশে যারা লিনাকস ডেভলপ করে তারা কিন্তু ধারাবাহিকভাবে থাকবেনা। উন্ডোজে > > সফটওয়ার ডেভেলপ করে লোকজন টাকা-পয়সার জন্য, তাহলে লিনাকসে কেন সে ডেভেলপ > > করবে? সে ত > > টাকা পাচ্ছেনা? মানে রোজগার হচ্ছেনা।তাছাড়া শখের বশে বানানো সফটওয়ারের > চেয়ে > > প্রফেশনালী ডেভেলপ করা সফটওয়ার অনেক ভালো হবে - তাই নয় কি? শখের বানান > > সফটওয়ার দিয়ে > > প্রফেশনাল সফটওয়ারের সাথে প্রতিযোগীতা করা খুব কঠিন বলেই মনে হয়।আসলে এই > > ব্যাপারগুলাই ঠিকমত বুঝতে পারিনা। > রোজগারের ব্যপারটা উপরেই বলেছি । অনুদান আছে, কমার্সিয়াল প্রোডাক্ট + সার্ভিস আছে । > > > > আমি যে অনুষ্ঠানের কথা বলছি সেটা গতবছর হয়েছিল, ঢাকা ভার্সিটিতে, > > মিন্টু-বনটুর > > আড্ডা বা এই ধরনের নাম। উবন্টু বাংলাদেশ যেই ডিস্ক দিয়েছিল ঐটা টাকা দিয়ে > > কিনে > > দেখেছিলাম যে কোন কাজের না - পুরো টাকাটাই নষ্ট হয়েছিল, কিন্তু দাম ছিল মনে > > হয় ৬০ > > টাকা! ওটার কথাই বলছিলাম। এরপর থেকে আর কাউকে বিশ্বাস করিনা। উবন্টু > বাংলাদেশই > > যদি > > এরকম করে তাহলে অন্যরা কি করবে? এইটা অন্য কথা অবশ্য। তাই কেউ নিজের লাভ > ছাড়া > > নিসার্থভাবে কাজ করছে - এটাই বিশ্বাস হয়না। দয়া করে কেউ আবার কিছু মনে > > করবেননা। > দেখুন, হয়ত ঐ অনুষ্ঠানের খরচ চালাতে এমন করা হয়েছিল । তবে ব্যক্তিগতভাবে বা কোন প্রতিষ্ঠানের উদ্যোগে এমনভাবে লিনাক্সের সিডি ডিভিডি বিক্রি আমার মতে সমর্থনযোগ্য না । যদি নিজের শ্রমের মূল্যই নেন, তাহলে আপনি ব্যবসায়ী । স্বেচ্ছাশ্রম বলে কিছু থাকছে না সেখানে । -- ***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com** * -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
