বন্ধুগণ,

সম্প্রতি আইআরসি বৈঠকে লিনাক্স ফোরাম বা লিফো পুনরায় চালুর ব্যাপারে বেশ কিছু
প্রস্তাব এসেছে। লিফোর আমাদের সকলের আগ্রহ নিঃসন্দেহে আশাব্যঞ্জক।

কথায় যেমন আছে, 'পুরনো কাসুন্দি ঘেঁটে লাভ নেই', আবার বাস্তব জ্ঞান বলে 'মুর্খ
একই ভুল একই ভাবে বারবার করে আর বুদ্ধিমান একবার ভুল করেই তা থেকে শেখে'। আমার
মনে হয় আমাদের বুদ্ধিমানের পথে হাঁটাই ভাল হবে। এজন্য আমাদের খোলামেলা আলোচনা
ছাড়া গত্যন্তর নেই।

আমাদের পুরোনো ভুলের মধ্যে একটা বড় ভুল ছিল 'কাঁদা ছোঁড়াছুঁড়ি'। আসুন এক
নম্বরে আমরা এটাকে বাদ দিই। এবার এটাকে বাদ দিয়ে আমাদের প্রত্যেকের নিজ নিজ
পর্যবেক্ষণ থেকে আর কি কি ভুলের কারণে লিফো বন্ধ হয়ে গিয়েছিল বলে মনে করছি এবং
ভবিষ্যতে কি কি পদক্ষেপ নিলে সেটা এড়ানো যাবে সেগুলো নিঃসঙ্কোচে খোলামেলা ভাবে
আলোচনা করি।

আইআরসি মিটিংয়ে অল্ল কিছু কমিউনিটি  ব্ল্যাকশিপের লিফো বন্ধ হয়ে যাওয়ার পেছনে
কাজ করেছে এমন মতামত উঠে এসেছে।  ব্ল্যাকশিপ সত্যিই আছে কিনা, কিংবা যদি
সত্যিই থেকে থাকে তাহলে ভবিষ্যতে লিফোকে রক্ষার জন্য আমাদের করণীয় বিষয়েও
আমাদের খোলামেলা আলোচনা করা প্রয়োজন।

আলোচনার আগে প্রাসঙ্গিকভাবেই মনে রাখা প্রয়োজন যে আমরা একটি ভেঙ্গে ছড়িয়ে
ছিটিয়ে যাওয়া কমিউনিটিকে জোড়া লাগাবার চেষ্টা করছি। আরো বেশি করে বিভেদ সৃষ্টি
করা আমাদের লক্ষ্য হওয়া উচিৎ নয়।

আসুন আমরা সবাই আমাদের নিজস্ব পর্যবেক্ষণ / অভিজ্ঞতা / মতামত বিনিময় করি।

---
Shabab Mustafa
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to