@masnun +১ আমারও মনে হয় কিছু কিছু থ্রেড আসলেই গুরুত্বপূর্ণ ছিলো এবং সম্ভব হলে লিনাক্সদেশে পোর্ট করা দরকার (ও হ্যাঁ লিনাক্সদেশের উপর আস্থা না রাখার কোন যৌক্তিকতা আমি পাচ্ছি না, আমাদের সবারই লক্ষ্য যেখানে এক)। আমার মনে হয় রাসেল ভাইয়ের কাছে লিফো-র ডাটাবেস ডাম্প পাওয়া যাব সেটা নিয়ে যদি অনিরুদ্ধ কাজ করে লিনাক্সদেশে পোর্ট করতে পারবে।
আমাদের মনে রাখা উচিত লিফো ফোরাম কিন্তু কমিউনিটির শুরু থেকে ছিলো না (মানে ছিলো কিন্তু মৃত)। ফোরাম/কমিউনিটিতে লিনাক্সের প্রচারণা শুরু হয় প্রজন্ম ফোরাম আর আমাদের প্রযুক্তির হাত ধরে। আমাদের প্রযুক্তি সাময়িকভাবে যখন বন্ধ হয়ে যায় তখনই লিফো ফোরাম খোলা হয়। আর লিফো বন্ধ হবার পর এসেছে লিনাক্সদেশ। আমরা সবাই যেমন লিফোতে যেতাম আড্ডা মারতে বা সমস্যা নিয়ে, সেই কাজই যদি আবার লিনাক্সদেশে করি তাহলে লিনাক্সদেশও সরগরম হয়ে উঠবে। তাহলে আজকে থেকেই শুরু হয়ে যাক? যারা লিনাক্সদেশে এখনও রেজিস্ট্রেশন করেননি তারা রেজিস্ট্রেশন করে ফেলুন আর শুরু করুন আড্ডা? -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
