লিফো যতদিন ছিল ততদিন সাহস করে উবুন্টুতে নতুন নতুন জিনিষ শিখতে পারতাম। এটা বন্ধ হয়ে যাবার পর শেখাও বন্ধ। এর কারণ হল সার্চ দিয়ে পাওয়া যেত না এমন কোন কন্টেন্ট আমি পাই নি। তাই এটি ফিরিয়ে আনা বা এর কনটেন্টগুলো আবার পাওয়ার ব্যবস্থা করলে দুটোই আমার মত ব্যবহারকারীদের জন্য ভালো হবে।
আমি এখানে আলাদা একটি পরামর্শ দিতে পারি যদি কেউ কিছু মনে না করেন। আমার অফিস হল জাতীয় প্রতিবন্ধী ফোরাম। লক্ষ্যণীয় এটিও একটু ফোরমা। এখানে দুই বছরের জন্য মডারেশন প্যানেল (আমি অফিসের ভাষা ব্যবহার করলাম না) নির্বাচিত করা হয়। একই ব্যক্তি বা একদল ব্যক্তিই অনেক দিন ধরে মডারেশনে থাকলে এক সময় মডারেশনের প্রকৃয়ায় সমস্যা শুরু হয়ে যাওয়াটাই আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে। এক্ষেত্রে আমার অফিসের মত নির্বাচনের ব্যবস্থা করা যায় কিনা আপনারা ভেবে দেখতে পারেন। দুই বছর না হোক এক বছর হলেও ভালো হবে। তবে এর একটি সমস্যা হলে এতে করে দলাদলি মনে হয় একটি বেশী বাড়বে। -- ধন্যবাদ সগীর হোসাইন খান _______________________________________________________________ ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽ _______________________________________________________________ -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
