আহারে! আর দুটো দিন পরে হলে আমিও যেতে পারতাম!

সাফল্য কামনা করছি।

গৌতম

On 6/6/12, Tanvir Rahman <[email protected]> wrote:
> প্রিয় সুধী,
>
> আপনাদের সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী শুক্রবার, ৮ জুন ২০১২
> তারিখে সকাল ১০:০০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুরের প্রথম উইকিপিডিয়া
> মিটআপ, যার মূল আয়োজক দিনাজপুরের উইকিপিডিয়ানগণ। দিনাজপুরের এই
> উইকিপিডিয়া মিটআপ শুধু দিনাজপুরের প্রথম মিটআপই নয়, বরং এটি হচ্ছে রংপুর
> বিভাগের প্রথম উইকিপিডিয়া মিটআপ ও রাজশাহীর পর উত্তরবঙ্গের দ্বিতীয়
> উইকিপিডিয়া মিটআপ। মিটআপটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এর উইকিপিডিয়া
> পাতা [১] ও ফেসবুক ইভেন্ট পাতায় [২]।
>
> মিটআপের স্থান: কারিতাস, দিনাজপুর সদর, দিনাজপুর
> সময়: সকাল ১০:০০টা থেকে দুপুর ০১:০০টা
> আলোচ্য বিষয়: উইকিপিডিয়ানদের সাথে সাধারণ পরিচিতি, উইকিমিডিয়া
> ইনকিউবেটরে নতুন জন্ম নেওয়া সাঁওতালি উইকিপিডিয়া ও বাংলা উইকিপিডিয়া নিয়ে
> আলোচনা। এছাড়াও মিটআপে থাকছে উইকিপিডিয়ায় অবদানের ওপর হাতেকলমে
> প্রশিক্ষণমূলক ওয়ার্কশপ। এছাড়াও উপস্থিত আগ্রহীদের উইকিপিডিয়া ও
> উইকিমিডিয়া বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাবও প্রদান করা হবে।
> মিটআপে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আছেন হাজী মোহাম্মদ দানেশ
> বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল
> অনুষদের সম্মানিত ডিন মহোদয়।
>
> যদিও অনুমেয় যে প্রায় তিনশ কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের ঢাকার বেশিরভাগ
> বন্ধুদেরই সবার জন্য উন্মুক্ত এই মিটআপে অংশগ্রহণ করা হয়তো সম্ভব হবে
> না, তবে আমরা আশা করি অন্তত উত্তরবঙ্গের অন্যান্য উইকিপিডিয়ানগণ এই
> মিটআপে যোগ দেবেন। বিশেষ করে উত্তরবঙ্গের প্রথম মিটআপ আয়োজনকারী
> রাজশাহীর উইকিপিডিয়ানদের আমরা এই মিটআপে বিশেষভাবে আশা করি। আপনারা হয়তো
> ইতিমধ্যেই জেনে থাকবেন, রাজশাহীর সক্রিয় উইকিপিডিয়াগণ ইতিমধ্যেই প্রথম
> মিটআপসহ উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেছিলেন।
>
> এই মেইলিং লিস্টে থাকা সদস্যদের কারও দিনাজপুর বা উত্তরবঙ্গে বাস করেন
> এমন পরিচিত কেউ থাকলে অনুগ্রহ করে তাঁদের সাথে এই ই-মেইলটি শেয়ার করুন বা
> তাঁদের ফেসবুক পাতায় ইভেন্ট পাতাটিও শেয়ার করতে পারেন। ছড়িয়ে দিন প্রথম
> দিনাজপুর মিটআপের বার্তা! প্রথম দিনাজপুর মিটআপ সফল হোক, এই শুভকামনা।
>
> তানভির
>
> [১] https://en.wikipedia.org/wiki/Wikipedia:Meetup/Dinajpur/Dinajpur1
> [২] https://www.facebook.com/events/391890247523716
>
>
> --
> তানভির রহমান
> সাধারণ সম্পাদক, উইকিমিডিয়া বাংলাদেশ
> _______________________________________________
> Wikimedia-BD mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>
_______________________________________________
Wikimedia-BD mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to