আয়োজনের সফলতা কামনা করছি..এক্ষেত্রে আমাদের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওপেন সোর্স নেটওয়ার্কের সদস্যরা সাহায্য করতে পারবে..
2012/6/6 mak <[email protected]> > > > 2012/6/6 Tanvir Rahman <[email protected]> > >> প্রিয় সুধী, >> >> আপনাদের সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী শুক্রবার, ৮ জুন ২০১২ >> তারিখে সকাল ১০:০০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুরের প্রথম উইকিপিডিয়া >> মিটআপ, যার মূল আয়োজক দিনাজপুরের উইকিপিডিয়ানগণ। দিনাজপুরের এই >> উইকিপিডিয়া মিটআপ শুধু দিনাজপুরের প্রথম মিটআপই নয়, বরং এটি হচ্ছে রংপুর >> বিভাগের প্রথম উইকিপিডিয়া মিটআপ ও রাজশাহীর পর উত্তরবঙ্গের দ্বিতীয় >> উইকিপিডিয়া মিটআপ। মিটআপটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এর উইকিপিডিয়া >> পাতা [১] ও ফেসবুক ইভেন্ট পাতায় [২]। >> >> মিটআপের স্থান: কারিতাস, দিনাজপুর সদর, দিনাজপুর >> সময়: সকাল ১০:০০টা থেকে দুপুর ০১:০০টা >> আলোচ্য বিষয়: উইকিপিডিয়ানদের সাথে সাধারণ পরিচিতি, উইকিমিডিয়া >> ইনকিউবেটরে নতুন জন্ম নেওয়া সাঁওতালি উইকিপিডিয়া ও বাংলা উইকিপিডিয়া নিয়ে >> আলোচনা। এছাড়াও মিটআপে থাকছে উইকিপিডিয়ায় অবদানের ওপর হাতেকলমে >> প্রশিক্ষণমূলক ওয়ার্কশপ। এছাড়াও উপস্থিত আগ্রহীদের উইকিপিডিয়া ও >> উইকিমিডিয়া বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাবও প্রদান করা হবে। >> মিটআপে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আছেন হাজী মোহাম্মদ দানেশ >> বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল >> অনুষদের সম্মানিত ডিন মহোদয়। >> >> যদিও অনুমেয় যে প্রায় তিনশ কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের ঢাকার বেশিরভাগ >> বন্ধুদেরই সবার জন্য উন্মুক্ত এই মিটআপে অংশগ্রহণ করা হয়তো সম্ভব হবে >> না, তবে আমরা আশা করি অন্তত উত্তরবঙ্গের অন্যান্য উইকিপিডিয়ানগণ এই >> মিটআপে যোগ দেবেন। বিশেষ করে উত্তরবঙ্গের প্রথম মিটআপ আয়োজনকারী >> রাজশাহীর উইকিপিডিয়ানদের আমরা এই মিটআপে বিশেষভাবে আশা করি। আপনারা হয়তো >> ইতিমধ্যেই জেনে থাকবেন, রাজশাহীর সক্রিয় উইকিপিডিয়াগণ ইতিমধ্যেই প্রথম >> মিটআপসহ উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেছিলেন। >> >> এই মেইলিং লিস্টে থাকা সদস্যদের কারও দিনাজপুর বা উত্তরবঙ্গে বাস করেন >> এমন পরিচিত কেউ থাকলে অনুগ্রহ করে তাঁদের সাথে এই ই-মেইলটি শেয়ার করুন বা >> তাঁদের ফেসবুক পাতায় ইভেন্ট পাতাটিও শেয়ার করতে পারেন। ছড়িয়ে দিন প্রথম >> দিনাজপুর মিটআপের বার্তা! প্রথম দিনাজপুর মিটআপ সফল হোক, এই শুভকামনা। >> >> তানভির >> >> [১] https://en.wikipedia.org/wiki/Wikipedia:Meetup/Dinajpur/Dinajpur1 >> [২] https://www.facebook.com/events/391890247523716 >> >> > > দিনাজপুর প্রথম উইকিপিডিয়া মিটআপ এর সাফল্য কামনা করছি। আশা করি সকল আয়োজন > সুষ্ঠভাবে সম্পন্ন হবে। ঢাকা থেকে দিনাজপুর মিটআপ এ যোগদানে ইচ্ছুক কোন > উইকিপিডিয়ানকে, যাতায়াত এবং থাকা-খাওয়ার জন্যে, উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ > হতে সহায়তা করা সম্ভব হবে কি? > > ধন্যবাদ > mak_ > > > > _______________________________________________ > Wikimedia-BD mailing list > [email protected] > https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd > > -- Best Regards, Nurunnaby Chowdhury Hasive User: nhasive FB & Twitter: nhasive
_______________________________________________ Wikimedia-BD mailing list [email protected] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
