দিনাজপুরে প্রথম উইকি মিটআপ এবং কর্মশালা আয়োজনটা আসলেই খুব আনন্দের এবং
আশাব্যঞ্জক ব্যাপার । সবাই এ নিয়ে যে আগ্রহ প্রকাশ করছেন তা আমাদের উৎসাহকে
কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে । ঢাকা বা বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে কেউ এই
মিটআপে অংশ নিতে  চাইলে তাকে আমরা সাদর আমন্ত্রণ জানাই । তবে উইকিমিডিয়া
বাংলাদেশের পক্ষ থেকে বর্তমানে এই মিটআপে অংশ নেয়ার জন্য কোন রকম আর্থিক
সহায়তা করা সম্ভব না । আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, উইকিমিডিয়া বাংলাদেশ
এখন বাংলাদেশে সংগঠনের নিবন্ধনের জন্য কাজ করছে । সংগঠনের কাছে বর্তমানে
নিজস্ব কোন তহবিলও নেই । আমরা সব কাজই আন–অফিসিয়ালি করে যাচ্ছি । এখানে বলে
রাখা ভাল, যেহেতু এই মিটআপ একটি স্থানীয় অনুষ্ঠান, তাই উইকিমিডিয়া মুভমেন্টে এ
ধরণের অনুষ্ঠানে যোগ দেবার ব্যাপারে কোন রকম পার্টিসিপেশন গ্রান্ট সাধারণত
দেয়া হয় না । তবে আমাদের সংগঠনের নিজস্ব তহবিল তৈরি হলে পরবর্তীতে আমরা যখন
আর্থিক নীতিমালা করবো তখন বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় অনেক কিছুই করা হবে
আশা রাখি ।

তবে স্থানীয় আয়োজকেরা বাইরে থেকে আগত অতিথিদের জন্য রেস্ট হাউসের ব্যবস্থা
করেছেন, তাই যদি কেউ যেতে চান তবে রেস্ট হাউসের জন্য আমাদের সাথে সত্ত্বর
যোগাযোগ করার অনুরোধ করছি । দিনাজপুরের প্রথম মিটআপ এর সাফল্য কামনা করছি ।

ধন্যবাদ

আলী হায়দার খান (তন্ময়)
কোষাধ্যক্ষ, উইকিমিডিয়া বাংলাদেশ



2012/6/6 Nurunnaby Chowdhury <[email protected]>

> আয়োজনের সফলতা কামনা করছি..এক্ষেত্রে আমাদের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি
> বিশ্ববিদ্যালয়ের ওপেন সোর্স নেটওয়ার্কের সদস্যরা সাহায্য করতে পারবে..
>
> 2012/6/6 mak <[email protected]>
>
>>
>>
>> 2012/6/6 Tanvir Rahman <[email protected]>
>>
>>> প্রিয় সুধী,
>>>
>>> আপনাদের সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী শুক্রবার, ৮ জুন ২০১২
>>> তারিখে সকাল ১০:০০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুরের প্রথম উইকিপিডিয়া
>>> মিটআপ, যার মূল আয়োজক দিনাজপুরের উইকিপিডিয়ানগণ। দিনাজপুরের এই
>>> উইকিপিডিয়া মিটআপ শুধু দিনাজপুরের প্রথম মিটআপই নয়, বরং এটি হচ্ছে রংপুর
>>> বিভাগের প্রথম উইকিপিডিয়া মিটআপ ও রাজশাহীর পর উত্তরবঙ্গের দ্বিতীয়
>>> উইকিপিডিয়া মিটআপ। মিটআপটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এর উইকিপিডিয়া
>>> পাতা [১] ও ফেসবুক ইভেন্ট পাতায় [২]।
>>>
>>> মিটআপের স্থান: কারিতাস, দিনাজপুর সদর, দিনাজপুর
>>> সময়: সকাল ১০:০০টা থেকে দুপুর ০১:০০টা
>>> আলোচ্য বিষয়: উইকিপিডিয়ানদের সাথে সাধারণ পরিচিতি, উইকিমিডিয়া
>>> ইনকিউবেটরে নতুন জন্ম নেওয়া সাঁওতালি উইকিপিডিয়া ও বাংলা উইকিপিডিয়া নিয়ে
>>> আলোচনা। এছাড়াও মিটআপে থাকছে উইকিপিডিয়ায় অবদানের ওপর হাতেকলমে
>>> প্রশিক্ষণমূলক ওয়ার্কশপ। এছাড়াও উপস্থিত আগ্রহীদের উইকিপিডিয়া ও
>>> উইকিমিডিয়া বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাবও প্রদান করা হবে।
>>> মিটআপে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আছেন হাজী মোহাম্মদ দানেশ
>>> বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল
>>> অনুষদের সম্মানিত ডিন মহোদয়।
>>>
>>> যদিও অনুমেয় যে প্রায় তিনশ কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের ঢাকার বেশিরভাগ
>>> বন্ধুদেরই সবার জন্য উন্মুক্ত এই মিটআপে অংশগ্রহণ করা হয়তো সম্ভব হবে
>>> না, তবে আমরা আশা করি অন্তত উত্তরবঙ্গের অন্যান্য উইকিপিডিয়ানগণ এই
>>> মিটআপে যোগ দেবেন। বিশেষ করে উত্তরবঙ্গের প্রথম মিটআপ আয়োজনকারী
>>> রাজশাহীর উইকিপিডিয়ানদের আমরা এই মিটআপে বিশেষভাবে আশা করি। আপনারা হয়তো
>>> ইতিমধ্যেই জেনে থাকবেন, রাজশাহীর সক্রিয় উইকিপিডিয়াগণ ইতিমধ্যেই প্রথম
>>> মিটআপসহ উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করেছিলেন।
>>>
>>> এই মেইলিং লিস্টে থাকা সদস্যদের কারও দিনাজপুর বা উত্তরবঙ্গে বাস করেন
>>> এমন পরিচিত কেউ থাকলে অনুগ্রহ করে তাঁদের সাথে এই ই-মেইলটি শেয়ার করুন বা
>>> তাঁদের ফেসবুক পাতায় ইভেন্ট পাতাটিও শেয়ার করতে পারেন। ছড়িয়ে দিন প্রথম
>>> দিনাজপুর মিটআপের বার্তা! প্রথম দিনাজপুর মিটআপ সফল হোক, এই শুভকামনা।
>>>
>>> তানভির
>>>
>>> [১] https://en.wikipedia.org/wiki/Wikipedia:Meetup/Dinajpur/Dinajpur1
>>> [২] https://www.facebook.com/events/391890247523716
>>>
>>>
>>
>> দিনাজপুর প্রথম উইকিপিডিয়া মিটআপ এর সাফল্য কামনা করছি। আশা করি সকল আয়োজন
>> সুষ্ঠভাবে সম্পন্ন হবে। ঢাকা থেকে দিনাজপুর মিটআপ এ যোগদানে ইচ্ছুক কোন
>> উইকিপিডিয়ানকে, যাতায়াত এবং থাকা-খাওয়ার জন্যে, উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ
>> হতে সহায়তা করা সম্ভব হবে কি?
>>
>> ধন্যবাদ
>> mak_
>>
>>
>>
>> _______________________________________________
>> Wikimedia-BD mailing list
>> [email protected]
>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>>
>>
>
>
> --
> Best Regards,
> Nurunnaby Chowdhury Hasive
> User: nhasive
> FB & Twitter: nhasive
>
> _______________________________________________
> Wikimedia-BD mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>
>


-- 
Ali Haidar Khan (tOnmOy)
Treasurer
Wikimedia Bangladesh
_______________________________________________
Wikimedia-BD mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to