প্রিয় সবাই
আমি খুবই দুঃখিত অংশগ্রহণ না করতে পারায়। সারাদিন ট্যানারির ভেতরে থাকলেও মন
ছিল আপনাদের সবার সাথে।


2015-11-27 23:42 GMT+06:00 Ankan Ghosh dastider <
[email protected]>:

> সুধী,
>
> আজ ২৭শে নভেম্বর বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক অফিস, ঢাকায় "*উইকিপিডিয়া ১৫*"
> উপলক্ষ্যে বিশেষ আঞ্চলিক উইকিপিডিয়ান আড্ডা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন
> বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী হাছিব, নাহিদ সুলতান, তানভীর
> মোর্শেদ, উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য শাবাব মুস্তফা, নিয়মিত
> সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হুসেইন, আফিফা আফরীন, প্রত্যয় ঘোষ, আসিফ
> মুক্‌তাদির, মাসুম আল হাসান, সাইফুল ইসলাম এবং আমি (অংকন ঘোষ দস্তিদার)। উক্ত
> কার্যক্রমে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ সম্প্রসারণ ও পর্যালোচনা করে ভালো
> নিবন্ধের সংখ্যা বৃদ্ধিকরণ, *উইকিপিডিয়া ১৫* উদ্‌যাপন এবং বাংলা উইকিপিডিয়ার
> ভবিষ্যৎ কর্মপন্থাবিষয়ক নানা দিক আলোচিত হয়।
>
> *প্রধান আলোচিত পরিকল্পনাঃ*
> *** উইকিপিডিয়ানদের নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিকরণ
> ** *স্কুল ও কলেজে আয়োজিত অনুষ্ঠানসমূহে শিক্ষার্থীদের সক্রিয় এবং
> স্বতস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতকরণ
> ** *বিষয়ভিত্তিক নিবন্ধ বাড়ানো; অর্থাৎ অধিক প্রয়োজনীয় নিবন্ধসমূহের সংখ্যা
> বর্ধন
> ** *অনলাইন প্রচারণা চালানো
> ** *জেলাভিত্তিক উৎসাহমূলক অনলাইন-প্রতিযোগিতা প্রচলন
>
> পরবর্তীতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানেও এরকম আঞ্চলিক
> আড্ডার মাধ্যমে নির্দিষ্ট দিনে বাংলাদেশের উইকিপিডিয়া সম্প্রদায় একত্রিত
> হয়ে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধগুলো সম্প্রসারণ ও পর্যালোচনা করে ভালো
> নিবন্ধের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং সেইসাথে বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধকরণ
> বিষয়ক নানান কর্মপরিকল্পনা আলোচিত হবে।
>
>
> ধন্যবাদান্তে,
>
> অংকন ঘোষ দস্তিদার
>
> _______________________________________________
> Wikimedia-BD mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>
>


-- 

*R. K. Hannan (aka Sufe)*
_______________________________________________
Wikimedia-BD mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to