অংকন,
তোমাকে ধন্যবাদ নোটগুলা সবার সাথে শেয়ার করার জন্য। সেইসাথে আফিফা আপুকেও ধন্যবাদ 
নোট নেওয়ার জন্য।
আজকে আমাদের সাথে নতুন দুজন উইকিপিডিয়ান যোগ দিয়েছিলেন তাদের মধ্যে শিপলু ভাই 
নারায়াগঞ্জ থেকে এসেছিলেন, তাদের দুজনের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞপণ করছি এবং কথা দিয়েও 
বরাবরের মত আজকেও দু/এক জন অবশ্য অনুপস্থিত ছিলেন, তাদের কাছে পরের মিট-আপে খাওয়া 
পাওনা থাকলো :)

আজকের মিট-আপে মোটামুটি ১৬টা নিবন্ধ ঠিক করা হয়েছে যেগুলো কালকের মধ্যেই সবাই মিলে 
ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ করতে পারবো বলে আশা করি।

ধন্যবাদ
---
Nahid Sultan
User:NahidSultan on all Wikimedia Foundation's public wikisCommunity Outreach 
Director of Wikimedia Bangladeshhttp://wikimedia.org.bd
Facebook | Nahid Sultan
Twitter | @nahidunlimited

Date: Sat, 28 Nov 2015 00:27:32 +0600
From: [email protected]
To: [email protected]; [email protected]
Subject: Re: [Wikimedia-BD]     আঞ্চলিক উইকিপিডিয়ান আড্ডা, ঢাকা

প্রিয় সবাইআমি খুবই দুঃখিত অংশগ্রহণ না করতে পারায়। সারাদিন ট্যানারির ভেতরে 
থাকলেও মন ছিল আপনাদের সবার সাথে।

2015-11-27 23:42 GMT+06:00 Ankan Ghosh dastider <[email protected]>:
সুধী,
আজ ২৭শে নভেম্বর বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক অফিস, ঢাকায় "উইকিপিডিয়া ১৫" 
উপলক্ষ্যে বিশেষ আঞ্চলিক উইকিপিডিয়ান আড্ডা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলা 
উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী হাছিব, নাহিদ সুলতান, তানভীর মোর্শেদ, 
উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য শাবাব মুস্তফা, নিয়মিত সম্পাদক মোহাম্মদ 
ইব্রাহিম হুসেইন, আফিফা আফরীন, প্রত্যয় ঘোষ, আসিফ মুক্‌তাদির, মাসুম আল হাসান, 
সাইফুল ইসলাম এবং আমি (অংকন ঘোষ দস্তিদার)। উক্ত কার্যক্রমে বাংলা উইকিপিডিয়ার 
নিবন্ধ সম্প্রসারণ ও পর্যালোচনা করে ভালো নিবন্ধের সংখ্যা বৃদ্ধিকরণ, উইকিপিডিয়া 
১৫ উদ্‌যাপন এবং বাংলা উইকিপিডিয়ার ভবিষ্যৎ কর্মপন্থাবিষয়ক নানা দিক আলোচিত হয়।
প্রধান আলোচিত পরিকল্পনাঃ* উইকিপিডিয়ানদের নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগ 
বৃদ্ধিকরণ * স্কুল ও কলেজে আয়োজিত অনুষ্ঠানসমূহে শিক্ষার্থীদের সক্রিয় এবং 
স্বতস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতকরণ* বিষয়ভিত্তিক নিবন্ধ বাড়ানো; অর্থাৎ অধিক 
প্রয়োজনীয় নিবন্ধসমূহের সংখ্যা বর্ধন* অনলাইন প্রচারণা চালানো* জেলাভিত্তিক 
উৎসাহমূলক অনলাইন-প্রতিযোগিতা প্রচলন
পরবর্তীতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানেও এরকম আঞ্চলিক আড্ডার 
মাধ্যমে নির্দিষ্ট দিনে বাংলাদেশের উইকিপিডিয়া সম্প্রদায় একত্রিত হয়ে বাংলা 
উইকিপিডিয়ার নিবন্ধগুলো সম্প্রসারণ ও পর্যালোচনা করে ভালো নিবন্ধের সংখ্যা বৃদ্ধি 
করা হবে এবং সেইসাথে বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধকরণ বিষয়ক নানান কর্মপরিকল্পনা 
আলোচিত হবে।

ধন্যবাদান্তে,
অংকন ঘোষ দস্তিদার
_______________________________________________

Wikimedia-BD mailing list

[email protected]

https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd




-- 
R. K. Hannan (aka Sufe)



_______________________________________________
Wikimedia-BD mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd                       
                  
_______________________________________________
Wikimedia-BD mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to