প্রিয় সবাই,

আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সাথে শেয়ার করছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের
সদ্য নির্বাচিত নির্বাহী কমিটির সদস্য, সক্রিয় উইকিপিডিয়ান, বাংলা
উইকিপিডিয়াসহ বহু প্রকল্পের প্রশাসক নাহিদ সুলতান
<https://bn.wikipedia.org/wiki/User:NahidSultan> উইকিমিডিয়ার ওমবুদসমান
কমিশনের <https://meta.wikimedia.org/wiki/Ombudsman_commission> সদস্য
নির্বাচিত হয়েছেন।

ওমবুদসমান কমিশনের মূল কাজ হলো উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের
পক্ষে এর প্রাইভেসি পলিসি, অ্যাক্সেস টু ননপাবলিক ইনফরমেশন পলিসি, চেকইউজার ও
ওভারসাইট পলিসির লংঘন বিষয়ে তদন্ত করা ও এ বিষয়ে ট্রাস্টি বোর্ডকে অবহিত
করার। এছাড়া এ ধরনের সমস্যা ক্ষেত্রে তার সমাধানে উইকিমিডিয়া ফাউন্ডেশনের
লিগাল টিমের সাথেও তারা কাজ করবেন।

এখানে আরেকটি ব্যাপার উল্লেখ না করলেই নয় যে, কিছুদিন আগে আমাদের উইকিমিডিয়া
বাংলাদেশের আরেকজন সদস্য তানভির মোর্শেদ
<https://bn.wikipedia.org/wiki/User:Tanweer_Morshed> ট্রাস্টি বোর্ডের
আরেকটি কমিটি অ্যাফিলিয়েশন্স কমিটির
<https://meta.wikimedia.org/wiki/Affiliations_Committee> সদস্য হিসেবে
নির্বাচিত হন। এর ফলে অল্প কিছু সময়ের ব্যবধানের উইকিমিডিয়া বাংলাদেশের দুই জন
সদস্য উইকিমিডিয়ার আন্তর্জাতিক পরিসরে দুটি গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন — যা
উইকিমিডিয়া বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য ব্যাপার।

আমি আশা করছি দুইজনই তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে কাজের মাধ্যমে উইকিমিডিয়া
বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখবেন।

তানভির
_______________________________________________
Wikimedia-BD mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to