নাহিদ ও তানভিরকে অনেক অনেক অভিনন্দন। তারা দুজনই অত্যন্ত দক্ষতার সাথে কাজ
করবে এবং বাংলাদেশী কমিউনিটি ও উইকিমিডিয়া বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে বলে
আমার বিশ্বাস।


তন্ময়


Ali Haidar Khan
On Feb 1, 2016 10:32 PM, "Tanvir Rahman" <[email protected]> wrote:

> প্রিয় সবাই,
>
> আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সাথে শেয়ার করছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের
> সদ্য নির্বাচিত নির্বাহী কমিটির সদস্য, সক্রিয় উইকিপিডিয়ান, বাংলা
> উইকিপিডিয়াসহ বহু প্রকল্পের প্রশাসক নাহিদ সুলতান
> <https://bn.wikipedia.org/wiki/User:NahidSultan> উইকিমিডিয়ার ওমবুদসমান
> কমিশনের <https://meta.wikimedia.org/wiki/Ombudsman_commission> সদস্য
> নির্বাচিত হয়েছেন।
>
> ওমবুদসমান কমিশনের মূল কাজ হলো উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের
> পক্ষে এর প্রাইভেসি পলিসি, অ্যাক্সেস টু ননপাবলিক ইনফরমেশন পলিসি, চেকইউজার ও
> ওভারসাইট পলিসির লংঘন বিষয়ে তদন্ত করা ও এ বিষয়ে ট্রাস্টি বোর্ডকে অবহিত
> করার। এছাড়া এ ধরনের সমস্যা ক্ষেত্রে তার সমাধানে উইকিমিডিয়া ফাউন্ডেশনের
> লিগাল টিমের সাথেও তারা কাজ করবেন।
>
> এখানে আরেকটি ব্যাপার উল্লেখ না করলেই নয় যে, কিছুদিন আগে আমাদের উইকিমিডিয়া
> বাংলাদেশের আরেকজন সদস্য তানভির মোর্শেদ
> <https://bn.wikipedia.org/wiki/User:Tanweer_Morshed> ট্রাস্টি বোর্ডের
> আরেকটি কমিটি অ্যাফিলিয়েশন্স কমিটির
> <https://meta.wikimedia.org/wiki/Affiliations_Committee> সদস্য হিসেবে
> নির্বাচিত হন। এর ফলে অল্প কিছু সময়ের ব্যবধানের উইকিমিডিয়া বাংলাদেশের দুই জন
> সদস্য উইকিমিডিয়ার আন্তর্জাতিক পরিসরে দুটি গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন — যা
> উইকিমিডিয়া বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য ব্যাপার।
>
> আমি আশা করছি দুইজনই তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে কাজের মাধ্যমে উইকিমিডিয়া
> বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখবেন।
>
> তানভির
>
> _______________________________________________
> Wikimedia-BD mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>
>
_______________________________________________
Wikimedia-BD mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to