অনেক অনেক অভিনন্দন। :) গৌতম 2016-02-01 22:31 GMT+06:00 Tanvir Rahman <[email protected]>:
> প্রিয় সবাই, > > আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সাথে শেয়ার করছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের > সদ্য নির্বাচিত নির্বাহী কমিটির সদস্য, সক্রিয় উইকিপিডিয়ান, বাংলা > উইকিপিডিয়াসহ বহু প্রকল্পের প্রশাসক নাহিদ সুলতান > <https://bn.wikipedia.org/wiki/User:NahidSultan> উইকিমিডিয়ার ওমবুদসমান > কমিশনের <https://meta.wikimedia.org/wiki/Ombudsman_commission> সদস্য > নির্বাচিত হয়েছেন। > > ওমবুদসমান কমিশনের মূল কাজ হলো উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের > পক্ষে এর প্রাইভেসি পলিসি, অ্যাক্সেস টু ননপাবলিক ইনফরমেশন পলিসি, চেকইউজার ও > ওভারসাইট পলিসির লংঘন বিষয়ে তদন্ত করা ও এ বিষয়ে ট্রাস্টি বোর্ডকে অবহিত > করার। এছাড়া এ ধরনের সমস্যা ক্ষেত্রে তার সমাধানে উইকিমিডিয়া ফাউন্ডেশনের > লিগাল টিমের সাথেও তারা কাজ করবেন। > > এখানে আরেকটি ব্যাপার উল্লেখ না করলেই নয় যে, কিছুদিন আগে আমাদের উইকিমিডিয়া > বাংলাদেশের আরেকজন সদস্য তানভির মোর্শেদ > <https://bn.wikipedia.org/wiki/User:Tanweer_Morshed> ট্রাস্টি বোর্ডের > আরেকটি কমিটি অ্যাফিলিয়েশন্স কমিটির > <https://meta.wikimedia.org/wiki/Affiliations_Committee> সদস্য হিসেবে > নির্বাচিত হন। এর ফলে অল্প কিছু সময়ের ব্যবধানের উইকিমিডিয়া বাংলাদেশের দুই জন > সদস্য উইকিমিডিয়ার আন্তর্জাতিক পরিসরে দুটি গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন — যা > উইকিমিডিয়া বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য ব্যাপার। > > আমি আশা করছি দুইজনই তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে কাজের মাধ্যমে উইকিমিডিয়া > বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখবেন। > > তানভির > > _______________________________________________ > Wikimedia-BD mailing list > [email protected] > https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd > >
_______________________________________________ Wikimedia-BD mailing list [email protected] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
