সুধী, আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে, সদস্য সংগ্রহ কার্যক্রমের আর ৩ দিন বাকি রয়েছে। *সদস্যপদের জন্য আবেদন জমা দেওয়ার শেষ সময়: বাংলাদেশ সময় আগামী ৩০ জুন ২০২৪ তারিখ ২৩:৫৯*।
আপনারা বা আপনাদের পরিচিত কেউ আগ্রহী থাকলে দ্রুত ফর্ম পূরণ করে আবেদন জমা দেওয়ার অনুরোধ। ভালো থাকবেন। ধন্যবাদ। তানভির তানভির রহমান সদস্য, নির্বাহী পরিষদ উইকিমিডিয়া বাংলাদেশ [email protected] On Sun, 9 Jun 2024 at 22:06, Tanvir Rahman <[email protected]> wrote: > সুধী, > > আপনাদের সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের নতুন সদস্য > নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। প্রতিবারের মতো এবারেও প্রথম ধাপে আগ্রহী নতুন > সদস্যদের আবেদন গ্রহণ করা হবে। পাশাপাশি উইকিমিডিয়া বাংলাদেশের প্রাক্তন > সদস্যবৃন্দ যদি তাঁদের সদস্যপদ পুনর্বহাল করতে চান তবে এই আবেদন ফর্ম পূরণের > মাধ্যমেই সদস্যপদ পুনর্বহালের আবেদন করতে পারবেন। > > আগ্রহীরা এখনই আবেদন ফর্ম পূরণ করা শুরু করতে পারেন। > > প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করার লিংক (ফর্মটি গুগল পরিষেবা দ্বারা পরিচালিত): < > https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeFJ8MivK2yMS7ZhjM8RbxncTN8SZAyBcH6Nsn8ouNeCHcYqw/viewform > > > ফর্মের সংক্ষিপ্ত লিংক: <https://forms.gle/G9RJAnB5YFGWTpk26> > > আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের সদস্যপদ নিবন্ধন দুই > ধাপে সম্পন্ন হয়। > > ১. ফর্ম পূরণের মাধ্যমে সদস্যপদ প্রাপ্তির আগ্রহ প্রকাশ, যা বর্তমান চলমান > ২. আবেদন মনোনীত হলে গৃহীত আবেদনকারীদের পাঠানো ই-মেইলে উল্লেখিত করণীয় > অনুযায়ী অগ্রসর হওয়া > > উল্লেখ্য, নতুন সদস্য হতে আগ্রহী সকলের জন্য ফর্ম পূরণ আবশ্যক। > > বাংলাদেশ সময় আগামী ৩০ জুন ২০২৪ রাত ১১:৫৯ পর্যন্ত আমাদের নতুন সদস্য গ্রহণ > কার্যক্রম চালু থাকবে। আগ্রহীদের নির্দিষ্ট সময়ের মধ্যেই আবেদন ফর্ম পূরণ করার > অনুরোধ করছি। > > এবার উইকিমিডিয়া বাংলাদেশ সাধারণ সদস্য (Regular Member) ও সহযোগী সদস্য > (Supporting Member) — এই দুই ধরনের সদস্যপদের জন্য আবেদন গ্রহণ করছে। ২০২৪–২৫ > মেয়াদের জন্য সাধারণ সদস্যপদের বাৎসরিক ফি ৫০০ টাকা এবং সহযোগী সদস্যপদের > বাৎসরিক ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। > > আবেদন ফর্মের শুরুতে বিভিন্ন সদস্যপদের যোগ্যতা ও নিয়মাবলীসহ প্রয়োজনীয় > তথ্য ও বিস্তারিত লিংক প্রদান করা হয়েছে। এছাড়াও নতুন সদস্য বা সদস্যপদ > পুনর্বহাল বিষয়ক কোনো প্রশ্ন থাকলে [email protected] ঠিকানায় > ই-মেইল করার অনুরোধ করছি। > > সবাই ভালো থাকুন। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। > > বিনীত, > > উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে, > তানভির রহমান > > > তানভির রহমান > > সদস্য, নির্বাহী পরিষদ > > উইকিমিডিয়া বাংলাদেশ > > [email protected] >
_______________________________________________ Wikimedia-BD mailing list -- [email protected] To unsubscribe send an email to [email protected]
