সুধী, আপনাদের সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে উইকিমিডিয়া বাংলাদেশের নতুন সদস্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। পূর্বের ন্যায় এবারও প্রথম ধাপে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে সদস্যপদের জন্য আবেদন গ্রহণ করা হবে। একই সাথে প্রাক্তন সদস্যগণও তাঁদের সদস্যপদ পুনর্বহালের জন্য একই আবেদন ফর্ম ব্যবহার করে আবেদন করতে পারবেন।
আগ্রহীরা এখনই আবেদন ফর্ম পূরণ করা শুরু করতে পারেন। *ফর্ম পূরণের শেষ সময়: ২১ জুন ২০২৫, বাংলাদেশ সময় ২৩:২৯ পর্যন্ত। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করছি। নতুন সদস্য হতে ইচ্ছুক সবার জন্য ফর্ম পূরণ আবশ্যক।* আবেদন ফর্ম পূরণ করার লিংক: https://forms.gle/okEeJY1B6BE3WBTL6 উল্লেখ্য, ফর্মটি গুগল পরিষেবা দ্বারা পরিচালিত। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশের সদস্যপদ নিবন্ধন দুই ধাপে সম্পন্ন হয়। ১. ফর্ম পূরণের মাধ্যমে সদস্যপদ প্রাপ্তির আগ্রহ প্রকাশ, যা বর্তমান চলমান ২. আবেদন মনোনীত হলে গৃহীত আবেদনকারীদের পাঠানো ই-মেইলে উল্লেখিত করণীয় অনুযায়ী অগ্রসর হওয়া আবেদন যাচাই-বাছাই শেষে যাদের আবেদন গ্রহণ করা হবে তাদের সাথে এই মাসের শেষ নাগাদ প্রদানকৃত ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা হবে। আবেদন গৃহীত হলে সদস্য হওয়ার জন্য সদস্য ফি প্রদান করা বাধ্যতামূলক। বর্তমানে দুই ধরনের সদস্যপদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে: সাধারণ সদস্য (Regular Member): বার্ষিক সদস্য ফি – ৫০০ টাকা সহযোগী সদস্য (Supporting Member): বার্ষিক সদস্য ফি – ১০০ টাকা আবেদন ফর্মের শুরুতেই সদস্যপদের ধরণ, যোগ্যতা, নিয়মাবলী এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও লিংক দেওয়া রয়েছে। সদস্যপদ সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য ইমেইল করুন: [email protected] আপনাদের সবার সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করছি। বিনীত, উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষে, তানভির রহমান তানভির রহমান সাধারণ সম্পাদক (অন্তর্বর্তীকালীন) উইকিমিডিয়া বাংলাদেশ [email protected]
_______________________________________________ Wikimedia-BD mailing list -- [email protected] To unsubscribe send an email to [email protected]
